দৌলতপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চম্পা খাতুন (৩৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চম্পা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী আনসার আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,  নিজ বাড়িতে চম্পা খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর দেওয়া হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে।

তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।