দৌলতপুরে বিএনপির প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নির্বাচনী গণসংযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিএনপির প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নির্বাচনী গণসংযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও পাড়া মহল্লায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) খলিসাকুণ্ডি ইউনিয়নের নজিবপুর, কামালপুর, শ্যামপুর, প্রতাপপুর, পিপুলবাড়িয়া, চর গাছের দাঁড়, দাসপাড়া, বোর্ডবাজার, মন্ডল পাড়া, বাজার পাড়া, গোরস্থান পাড়া, কামার পাড়া, মীর পাড়া, মালিথা পাড়া, হাতির পাড়া, হাওড়া পাড়া, পাইক পাড়া,গাজীর পাড়া, শেখ পাড়া, কলেজ পাড়া, উদয়নগর, মালিপাড়া, মৌ বাড়ি,সিলিমপুর সহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।

বিভিন্ন পথসভায় বক্তব্যে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ধানের শীষের ভোট প্রার্থনা করে বলেন, দীর্ঘদিন দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়া থেকে বঞ্চিত করে রেখেছিল। দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে তাই আপনারা সকলেই ভোট সেন্টারে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খলিসাকুণ্ডি ইউনিয়নের সভাপতি মোঃ মহসিন আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসানুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।