এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া দৌলতপুরে চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটে এবং সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। কর্মবিরতি চলাকালে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট নুরুজ্জামান নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট, মাবিয়া ওয়াসেক, এমটি ল্যাব (এন টি পি) মোঃ মাহবুব হোসেন,
সোনাইকুন্ডি উপস্বাস্থ্য কেন্দ্র ফার্মাসিস্ট, নিলুফা ইয়াসমিন, এছাড়া আরো উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজি ডেন্টাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোছাঃ ওজিফা খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট বেসরকারি (ল্যাব) তন্ময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট মোঃ মহসিন আলী, রিফায়েতপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র আলী আশরাফী প্রমুখ। এই সময় বক্তারা বলেন, সরকারের প্রতি আহ্বান দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক, নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আর বিলম্ব নয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হোক। আজ (গতকাল) ৪ ঘণ্টা কর্মসূচি দিয়েছি, এর পর শাটডাউনও করা হবে।
