বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুষ্টিয়া শহরে দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৬ টার দিকে শহরের জগতি রেল বাজারে ১৯ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য শাহাবুদ্দীন মিন্টু। সঞ্চালনা করেন ১৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চায়না। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, পৌর মহিলা দলের সভাপতি সুলতানা আফরিদী শিল্পী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা পারভীন, সদস্য নাজনীন আক্তার প্রমূখ। উপস্থাপনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুর রশীদ। সার্বিক সহযোগিতা করেন ১৯ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।
এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, সকলে তার সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি বলেন, এদেশের উন্নয়নে দেশ নায়ক তারেক রহমানের বিকল্প নেই। সে লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ধানের শীষের বিজয় হলে জনগন তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
কুষ্টিয়া-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার নির্বাচিত হয়ে সংসদে গেলে কুষ্টিয়া হবে একটি আধুনিক জেলা। এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আমাদের মাঝে দেশনেত্রীর প্রয়োজন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের দেশনেত্রীকে সুস্থ করে দিন। তিনি যেনো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন পারে সেই কামনা করি। তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ভালোভাবে জীবন যাপন করতে পারবে।
আমি বিশ্বাস করি, বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ব্যালটে বিপ্লব ঘটাবে। কুষ্টিয়ার মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে রায় দিয়ে ধানের শীষে ভোট দেবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের প্রথম রেল স্টেশন চালু করা হবে ইনশাআল্লাহ। এছাড়া রাস্তাঘাট উন্নয়নসহ কুষ্টিয়ার চিনিকল চালুর ব্যাপারে আপনারা যে দাবি করেছেন তা পুরন করা হবে। কুষ্টিয়া শহরের মাঝ থেকে রেল লাইন উঠিয়ে প্রতিস্থাপন করা হবে। এতে শহরের যানযট কমে যাবে। এই কুষ্টিয়া জগতি রেল স্টেশন পুনরায় চালু করা হবে এবং এখানে ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি হবে। এতে মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
