হকার ছদ্মবেশে দুই ডাকাতকে ধরলেন কুমারখালী থানা পুলিশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হকার ছদ্মবেশে দুই ডাকাতকে ধরলেন কুমারখালী থানা পুলিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৩
হকার ছদ্মবেশে দুই ডাকাতকে ধরলেন কুমারখালী থানা পুলিশ

ভাংরি মালের হকার ছদ্মবেশে দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার ( ১৭ মার্চ) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

হকার ছদ্মবেশে দুই ডাকাতকে ধরলেন কুমারখালী থানা পুলিশ

হকার ছদ্মবেশে দুই ডাকাতকে ধরলেন কুমারখালী থানা পুলিশ

হকার ছদ্মবেশে দুই ডাকাতকে ধরলেন কুমারখালী থানা পুলিশ

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন – পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকার আতাউর কাজীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৬) ও মকছেদ আলীর ছেলে মো. সেলিম রেজা (৩৪)।

পুলিশ জানায়, অস্ত্র নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতচক্রের আটজন গত ১৬ জানুয়ারি রাতে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের গরু ব্যবসায়ী আরব আলীর বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ওই ব্যবসায়ীর নিকট থেকে দুই লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। এসময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতদল মনিরুল ইসলাম নামের একজন ফেলে রেখে দ্রুত চলে যান। পরে এলাকাবাসী মনিরুলকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপার্দ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ঘটনার পরদিন ওই ব্যবাসায়ী ৪জন অজ্ঞাতসহ আটজনের নামে থানায় মামলা করেন। মামলা নম্বর ২১। উক্ত মামলায় মনিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মনিরুলের দেওয়া তথ্যানুসারে ভাংরির মালের হকার ছদ্মবেশে অভিযান চালিয়ে রাকিবুল ও সেলিম রেজা গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশের একজন উপ সহকারী পরিদর্শক হকার ছদ্মবেশে ডাকাতদলের এক সদস্যকে নজরদারিতে রাখেন। পরে ফোর্সনিয়ে দুইজন ডাকাতচক্রের সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। উক্ত ডাকাতচক্র কুষ্টিয়া, মেহেরপুর ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন। আসামিরা ডাকাতির ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান ওসি।

আরও পড়ুন: