কুষ্টিয়ায় তরিকত ফেডারেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রহমানিয়া দরবার শরীফের পীরসাহেব মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালি।

কুষ্টিয়ায় তরিকত ফেডারেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে তরিকত ফেডারেশন একমাত্র ইসলামপন্থী দল। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী জাতীয় সংসদের সদস্য। গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশন আওয়ামী লীগের মিত্র হিসেবে ভোটে অংশ নিয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বাংলাদেশ তরিকত ফেডারেশন কুষ্টিয়া জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, তরিকত ফেডারেশন সংগঠনটি তৃণমুল পর্যায়ের কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। সেই সাথে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং এই কুষ্টিয়া জেলা কমিটির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ তরিকত ফেডারেশন জেলা কমিটির সহসভাপতি মেহেদী হাসান রিজভীর সভাপতিত্বে
হাজী হারুন অর রশিদ এর পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
![]()
উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশন জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এজাজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াসাত আজিম, আইন বিষয়ক যুগ্ম সম্পাদক আবদুল আজিজ, এ্যাড. রিয়াজ উদ্দিন, রওনক জাহান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, রেজাউল করিম।
বক্তারা বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের সারথী হয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার মাহবুব উল আলম হানিফ এমপি দিনরাত পরিশ্রম করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সাথে এই কুষ্টিয়ার উন্নয়নে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলেছেন তিনি। যার সুফল পাচ্ছে এই জেলার মানুষ। আগামীতে দেশের মধ্যে কুষ্টিয়া জেলা শহর ছাড়াও সদর উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তরিকত ফেডারেশন কুষ্টিয়া জেলা কমিটির মাধ্যমে সুসংগঠিত করতে সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে।
