‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে মশাল মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে মশাল মিছিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে উপজেলা বিএনপি, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে ও স্বতঃস্ফূর্ত  উপস্থিতিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলা বাজার ও দৌলতপুর থানা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ বিরোধী নানারকম স্লোগান দিতে থাকেন। মশাল মিছিলে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে করে সড়কে যানবাহন চলাচলে ও সাধারণ মানুষের মনে কিছুটা প্রভাব পড়েছে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোন আওয়ামী লীগ নেতা যদি দৌলতপুরে কোন ধরনের নাশকতার চেষ্টা করে তাহলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি আরো আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা রাজপথ রক্ষায় সর্বদা সজাগ রয়েছেন। যদি কেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই তাহলে  তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।