কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ঝড়ু বিশ্বাস আটক

কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শ্রী ঝড়ু বিশ্বাস (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী শ্রী ঝড়ু বিশ্বাস রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা এলাকার মৃত সুবোধ বিশ্বাসের পুত্র।

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ঝড়ু বিশ্বাস আটক

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ঝড়ু বিশ্বাস আটক
কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ঝড়ু বিশ্বাস আটক

শুক্রবার (৬ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লাতেঘরিয়া এলাকার কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের পাশে অভিযান করে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মোল্লাতেঘড়িয়া এলাকায় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএমের নেতৃত্বে এস আই মোঃ রবিউল ইসলাম , এএসআই মোঃ আশরাফুল ইসলাম সহ ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী ঝড়ু বিশ্বাসকে আটক করেন। এসময় তার ডান হাতে থাকা সাদা রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত সাদা পলিথিনের মধ্যে ০২( দুই) কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ঝড়ু বিশ্বাস আটক

এবিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান করে ২ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর