বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ঢাকা গোরস্থানের সামনে জিকের ক্যানাল দখল করে পাকা বাড়ি নির্মাণের কাজ চলছে। মিনাপাড়া গ্রামের হাবিবুল্লাহ ডাক্তারের মেয়ে লিপি খাতুন জমিটি ক্রয় করেন, স্থানীয় বাসিন্দা খেদের আলীর কাছ থেকে। মালিকানা জমি ক্রয় করে তার জমির সাথে থাকা জিকে ক্যানালের পাড়ের বেশ কিছু অংশ দখল করে নিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় যে, ক্রয়কৃত জমির সাথে লিপি খাতুন জিকে ক্যানালের জমি দখল করে তার বাসা বাড়ি নির্মাণ করছে।
স্থানীয়রা বলেন তারা জমির বিষয়ে কথা বলতে গেলে তারা তাদের ক্রয়কৃত জমি দাবি করে তাদের বাড়ি নির্মাণের কাজ চলমান রেখেছে। ক্যানেলের পাড়ের অনেক অংশ দখল করে বাড়ি করার কারণে স্থানীয় সাধারণ মানুষের যাতায়াতের জন্য অনেক বড় সমস্যা হয়ে গেছে পথটি। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, এই অবৈধ দখলদার কে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং সেই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের সুযোগ করে দেওয়ার জোর দাবি জানায়।
