ঝাউদিয়ায় আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্প উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঝাউদিয়ায় আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্প উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৫, ২০২৩
ঝাউদিয়ায় আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্প উদ্বোধন

আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্ম এলাকা থেকে গরীব-অসহায় বয়স্ক পুরুষ-মহিলা রোগীদের চক্ষু ক্যাম্পের মাধ্যমে ছানি রোগী বাছাইপূর্বক বিনামূল্যে চোখের ছানি অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছে এটা নিঃসন্দেহে প্রসংসামূলক ভালো কাজ ৷ তাদের এই সেবামূলক কাজগুলো অব্যহত থাকুক ৷

ঝাউদিয়ায় আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্প উদ্বোধন

ঝাউদিয়ায় আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্প উদ্বোধন

ঝাউদিয়ায় আদ্-দ্বীন গ্রামীণ স্বাস্থ্য নিবেশ চক্ষু ও ডায়াবেটিকস বিশেষ ক্যাম্প উদ্বোধন

শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও যশোর আদ্-দ্বীন ছকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিকস এর ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন আতাউর রহমান আতা ৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দিন । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম, আদ্-দ্বীন ফাউন্ডেশনের এজিএম ইকবাল, আরএম মামুনর রশিদ, আরএম তোফাজ্জেল, বিএম হাফিজুল ইসলাম, সজিব হোসেন, ইয়াছিন আলী, রিপন পাল, মতিউর রহমান, ইমরান হোসেন ও বিভিন্ন অফিসের এবিএম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷

আদ্-দ্বীন ফাউন্ডেশনের আরএম মামুনর রশিদ জানান- আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মএলাকা থেকে ছানি রোগী বাছাই পূর্বক যশোরে অবস্থিত আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের স্থায়ী অপারেশন থিয়েটারে ছানি অপারেশন করা হয় ৷ ইতোমধ্যেই ঝাউদিয়া বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি ক্যাম্পের মাধ্যমে ৬৪৯ জন রোগীর চিকিৎসা সেবার মধ্যদিয়ে ১৪১ ছানি রোগী বাছাই করা হয়েছে। এছাড়া অনুষ্ঠিত চক্ষু শিবিরে ভ্রাম্যমাণ চক্ষু ইউনিটের মাধ্যমে কম্পিউটারে চক্ষু পরীক্ষা, চশমা সরবরাহ এবং চোখের অন্যান্য সমস্যার ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

তিনি আরও জানান, এসব রোগীদের অস্ত্রোপচারের পাশাপাশি ওষুধ, থাকা-খাওয়ার সব ব্যয় বহন করছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

চক্ষুরোগের চিকিৎসা সেবা নিতে আসা ষাটোর্ধ এক ব্যাক্তি বলেন, ভেবেছিলাম আর কোনোদিন পৃথিবীর সৌন্দর্য দেখতে পারবো না। কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষের উদারতায়- তাদের বিনামূল্যে চিকিৎসা সেবায় ‍আমি পৃথিবীর আলো দেখার সুযোগ পাবো। ডাক্তার বলেছে, অপারেশনের পর আমি আবার পৃথিবীর আলো দেখতে পারবো। যারা এ সুযোগ করে দিয়েছে তাদের জন্য দোয়া করি।