খোকসায় ভবঘুরে ভিক্ষুক ভিক্ষা করে পরিবারের ব্যয় মিটান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ভবঘুরে ভিক্ষুক ভিক্ষা করে পরিবারের ব্যয় মিটান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৩

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামের নুরা পাগলা (৪৫) নামে ভবঘুরে ভিক্ষুক ভিক্ষা করে পরিবারের ব্যয় মিটান।

খোকসায় ভবঘুরে ভিক্ষুক ভিক্ষা করে পরিবারের ব্যয় মিটান

প্রতিদিনের মত আজও নুরা পাগলা খোকসা বাস স্ট্যান্ডে আসে ভিক্ষার উদ্দেশে বিভিন্ন দোকান থেকে টাকা পয়সা ভিক্ষা করে দিন শেষে বাড়ী ফেরে। সে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারের সময় বলেন, আমি কঠিন কাজ করতে পারি না। সেই জন্য পরিবারের সদস্যদের নিয়ে কোন রকমে কায় ক্লেশে দিন কাটানো ও ভরনপোষণের ব্যয় ভার নির্বাহের জন্য ফুটপাতে পথে প্রান্তরে ভিক্ষা করি। পরিবারের একমাত্র আমিও উপার্জন কারি ।

প্রতিদিন দিন আনা দিন খাওয়া। তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোন সংস্থার অনুদান পায়নি। সমাজের সহৃয়বান অর্থশালীরা সাহায্য করলে ভাল হত। কোন রকম খেয়ে পড়ে বাচতে পারতাম। তিনি আরও বলেন, দুই মাস আগে আমার হৃদণালী বন্ধ হয়ে বিপদে আছি, ও ভোগান্তিতে আছি, প্রতিদিন ঔষধ লাগে টাকার অভাবে কিনতে পারি না। বাধ্য হয়ে ভিক্ষার পথ বেছে নিয়েছি। কাজ কাম করতে পারিনা। মানুষ যা দেয় তার উপর নির্ভর করে চলতে হয়।