পুলক সরকার ॥ আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্যদিয়ে কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় ইউএনও মাহমাদুল হাসান বলেন, ‘সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে।
