খোকসায় এক গৃহবধূকে পিটানোর অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় এক গৃহবধূকে পিটানোর অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ জানুয়ারি সকালের দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে সুদেব রায়ের স্ত্রী তিথী রানী (২৫) কে তুচ্ছ ঘটনায় তাকে বেধড়ক মারপিট করেছে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছে। এ বিষয়ে আহত তিথি রানী (২৫) বলেন, আমার বাড়ির  আঙিনায় একটি মেহগনির বাগানের মধ্যে পাতা ঝাড় দেওয়া ও  গোবরের লাঠি শুকানো কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে আমি বাড়িতে টিউবওয়েলের উপরে থালা-বাসন পরিস্কার করা অবস্থায় আমাকে একা পেয়ে।

একই গ্রামের মোঃ রায়হানের স্ত্রী পারভিন খাতুন (২২) ও রহমানের স্ত্রী সোনিয়া খাতুন (২৫) মিলে আমার চুলের মুঠোধরে টানাহেসরা করে, সে সময় পারভিনের হাতে লাঠি ও সোনিয়ার হাতে ঝাড়ু দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে,আমি তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে গেলে, আমার গলা থেকে আট আনা স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিথীর স্বামী সুদেব রায় (৩৫) বলেন, আমরা সংখ্যালঘু তাই আমাদের উপর এভাবেই প্রতিনিয়ত নির্যাতন চালায়। তিথীর মা সীমারাণী বলেন, সামান্য বিষয় নিয়ে আমার মেয়েকে এভাবে মারধর করেছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ঘটনায় এ ঘটনা সত্যতা জানতে গেলে রায়হানের স্ত্রী পারভিন বলেন, বাগানটি মূলত তিথি রানী বা ওদের কারো না।

ওইখানে এলাকার সবাই কম বেশি পাতা ঝাঁড় দেয় বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন কিন্তু তিথি  রানী আমাদেরকে ওইখানে কোন কাজ করতে দেয় না। এ কারণে ওর বাড়ির উপর শুনতে গেলে ঘটনার একপর্যায়ে একটু হাতাহাতি হয়। সে সময়  রহমানের স্ত্রী সোনিয়া বলেন তিথি রানী প্রথমে আমাকে ইট দিয়ে আঘাত করে সেই কারণে আমার হাতে থাকা ঝাড়ু দিয়ে কয়েকটা বাড়ি মেরেছি। তবে ঘটনা যে এই পর্যায়ে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। তবে এ ঘটনায় রায়হান দুঃখ প্রকাশ করেন, তিনি বলেন ঘটনা তেমন কিছুই নয়, সুদীপ আমার ছোটকালের বন্ধু আমি সবসময় তিথীর বৌদির  খোঁজখবর নিচ্ছি। আমরা এলাকাবাসী বসে মীমাংসা করে নিব। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ধরনের বিষয় নিয়ে এখনো থানায় কেহ আসেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।