আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে গত বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালেহীনের তত্বাবধানে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়াও পরের দিন গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালেহীন ও সহকারী প্রধান শিক্ষক কহিনুর খানম।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় খেলাধুলার ইভেন্টগুলোর পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, আশরাফুল আলম, শামিমা সুলতানা, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, ওহিদুজ্জামান, মমতাজ পারভিন, রেহেনা খাতুন, আবু সাদাত সায়েম, শাহানাজ পারভিন, শরিফা ইয়াসমিন, তারিকুল ইসলাম ও রেজা চৌধুরী। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান, ইসলামীক গান, গজল, কবিতা আবৃতি সহ যেমন খুশি তেমন সাঁজে উপস্থিতিদের মন জয়লাভ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
