নিজস্ব প্রতিবেদক ॥ গত ১৫ বছর ধরে গুম, খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া ১ নং হাটশ হরিপুর ইউনিয়ন যুবদল। এসময় শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৪টায় হরিপুর শেখ রাসেল সেতু এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের মজমপুর গেট থেকে বড়বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ১ং হাটশ হরিপুর ইউনিয়ন যুবদল এর আহবায়ক ও সদর উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক সাকিব আল হাসান উপস্থিতিতে বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ পিলখানার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিচার, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের গুম খুন হত্যার বিচার ও বৈষম্য বিরোধধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচারের দাবি জানানো হয়।
