কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অনাগত অধ্যক্ষকে শিক্ষার্থী কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অনাগত অধ্যক্ষকে শিক্ষার্থী কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৮, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অনাগত অধ্যক্ষকে শিক্ষার্থী কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা ও মানববন্ধন করেছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) সকালে দফায় দফায় শ্লোগান, মিছিল হয়। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অনাগত অধ্যক্ষ আক্কাস আলী শেখকে নিয়োগ না দেওয়ার জন্য শিক্ষার্থীরা মানববন্ধন করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রুহুল আমীনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে স্মারক লিপি প্রদান করেছে। নিয়োগ প্রত্যাশি আক্কাস আলী শেখ বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার কারনে তিনি স্বৈরাচার সরকারের রাজনৈতিক মুখপাত্র এবং

তিনি টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ ঢাকা থেকে ডিমোশন পেয়ে কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনিষ্টিউটে অধ্যক্ষ হিসেব নিয়োগ পেতে যাচ্ছে বলে কেপিআই প্রশাসনিক সুত্র নিশ্চিত করেছে। তাকে কুষ্টিয়াতে নিয়োগ না দেয়ার জন্য আন্দোলন করে ছাত্র শিবির, ছাত্র দল ও স্বৈরাচার বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। অনাগত অধ্যক্ষ আক্কাস আলী শেখকে অবাঞ্ছিত ঘোষনা করে বক্তব্য দেয় সাধারণ শিক্ষার্থীরা। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকটিকের শিক্ষার্থী  ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেপিআই সমন্বয়ক জুবায়ের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে।প্রশাসন ও অধ্যক্ষের কয়েক দফা মিটিং শেষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়।