কুষ্টিয়া জেলা বিএনপির নব-নির্বাচিত কমিটিকে রাগিব রউফ চৌধুরীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা বিএনপির নব-নির্বাচিত কমিটিকে রাগিব রউফ চৌধুরীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপি’র নব-নির্বাচিত আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার সূর্যসেনা ক্লাবে মিরপুর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাদের উভয়কে এ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদুল হক আজাদ, সহ-সভাপতি এমদাদুল হক এমদাদ প্রমুখ। উল্লেখ্য গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন আহমেদ-কে আহবায়ক এবং কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার-কে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া বিএনপি জেলা নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছিল।