কুষ্টিয়ার ৪টি আসনে ৩১ জন প্রার্থী, নির্বাচনে মুখোমুখি নৌকা এবং আ.লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ৪টি আসনে ৩১ জন প্রার্থী, নির্বাচনে মুখোমুখি নৌকা এবং আ.লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী গতকাল ১৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য ছিলো। কিন্তু কুষ্টিয়ার ৪টি আসন থেকে মাত্র ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। তবে যে ৬জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের মধ্যে আওয়ামীলীগের দলীয় কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন নাই।

কুষ্টিয়ার ৪টি আসনে ৩১ জন প্রার্থী, নির্বাচনে মুখোমুখি নৌকা এবং আ.লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা

কুষ্টিয়ার ৪টি আসনে ৩১ জন প্রার্থী, নির্বাচনে মুখোমুখি নৌকা এবং আ.লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা

যার ফলে নৌকা প্রতীক এবং আওয়ামীলীগের দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে ধারনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয় ফরম দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছিলো গত ৩০ নভেম্বর। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তথ্য মতে গত ৩০ শে ডিসেম্বর পর্যন্ত কুষ্টিয়া ৪টি সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এদিকে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে প্রার্থীতা বাতিল হওয়ার কারণ সহ বৈধ প্রার্থীতা ঘোষনা করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র ঘোষণা অনুযায়ী কুষ্টিয়ার ৪ টি সংসদীয় আসনে ১৭ জনের প্রার্থীতা বাতিল করা হয়। যার ফলে ঐ সময়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৯ জনে। পরবর্তিতে ৬ ডিসেম্বর থেকে মনোনয়ন আপিল ও ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি শেষে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৭ জনে। এদিকে গতকাল ১৭ ডিসেম্বর কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৪টি সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

যার মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসনে ১০ জন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর, সংসদীয় আসন-৭৬) আসনে ৮জন, কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসনে ৫ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৮) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র পত্যাহার করেছেন তারা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসন থেকে জাকের পার্টির মোঃ আসাদুজ্জামান উৎফল, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর সংসদীয় আসন-৭৬) আসন থেকে বাংলাদেশ সাম্যবাদী দলের মোঃ অনোয়ার হোসেন বাবলু, জাকের পার্টির রওশন আলী, স্বতন্ত্র প্রার্থী মোঃ শরিফুজ্জামান এবং কুষ্টিয়-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসন থেকে জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ’র মোঃ গোলাম মহসিন, জাকের পার্টির মীর আবু আশরাফ শাহিনুর আজাদ।

কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় অসন-৭৫) আসন থেকে ১০ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা (বাংলাদেশ আওয়ামীলীগ), মহাঃ ফিরোজ আল মামুন (স্বতন্ত্র প্রার্থী), মোহাঃ মজিবুর রহমান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি), মোঃ আনিছুর রহমান (তৃণমুল বিএনপি), মোঃ নাজমুল হুদা (স্বতন্ত্র প্রার্থী), মোঃ রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র প্রার্থী), মোঃ শাহরিয়ার জামিল (জাতীয় পার্টি), মোঃ সাজেদুল ইসলাম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মোঃ সেলিম রেজা (বাংলাদেশ কংগ্রেস), শরিফুল কবির স্বপন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ)।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা, সংসদীয় আসন-৭৬) আসন থেকে ৮ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, আরিফুর রহমান (বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন), ডাঃ ইফতেখার মাহমুদ (স্বতন্ত্র প্রার্থী), মুহাঃ শহীদুল ইসলাম ফারুকী (জাতীয় পার্টি), মোঃ কামারুল আরেফিন (স্বতন্ত্র), মোঃ বাবুল আক্তার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ রুবেল পারভেজ (স্বতন্ত্র প্রার্থী), সরদার মোঃ মুসতানজিদ (স্বতন্ত্র প্রার্থী) এবং হাসানুল হক ইনু (জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ)।

কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় অসন-৭৭) আসন থেকে ৫ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, কে এম জহুরুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ), মেহেদী হাসান রিজভী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোঃ পারভেজ আনোয়ার তনু (স্বতন্ত্র প্রার্থী), মাঃ ফরিদ উদ্দিন শেখ (ন্যাশনাল পিপলস পার্টি) এবং মোঃ মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৮) আসন থেকে ৮ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, আবদুর রউফ (স্বতন্ত্র), আবু সামছ মোঃ খালেকুজ্জামান (তৃণমুল বিএনপি), মোঃ আলতাফ হোসেন (তরিকত ফেডারেশন), মোঃ আয়েন উদ্দিন (জাতীয় পার্টি), মোঃ রাশেদুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), মোঃ শহিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ হারুনার রশিদ (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ) এবং সেলিম আলতাফ জর্জ (বাংলাদেশ আওয়ামীলীগ)। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আজ ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।