কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়ায় কৃষকদলের দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়ায় কৃষকদলের দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়ায় কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব পৌর ২১ নং ওয়ার্ড কৃষক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম, কৃষক নেতা জাফর উদ্দিন, ফজলুল করিম লাল্টু।

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য আমিরুল ইসলাম, পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক জুয়েল উদ্দিন, যুবদল নেতা ফুয়াদ শামিম,জিয়ারখী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক ভাবে দায়িত্বে ছিলেন, স্থানীয় কৃষক দল নেতা রবজেল হোসেন, বাবু, রাজু, ছামিরুল, আতিক, দিপু, মহসীন, দুদু, রেজাউল, ইনতাজ, কাজল, আজলু, জাফরসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরন করে বলেন, এক এগারো সরকারের সময়ে তার অনমনীয় ভূমিকা দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের সাহসের উৎস।

এ কারনেই তাকে বারবার ফ্যাসিবাদীর আক্রোশের শিকার হতে হয়েছে। এরপরেও তিনি দেশের মানুষকে ছেড়ে বিদেশে যাননি। গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগম খালেদা জিয়া অগ্রাঅধিকার দিয়েছিলেন। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে তিনি চলতেন, অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি বলেই তাকে আপোষহীন নেত্রী বলা হয়। তিনি আরো বলেন, দেশের ক্রান্তি লগ্নে তার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরনীয় ক্ষতি। আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। তিনি আরো বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরনে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

এছাড়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হলে আমরা সফল হবো ইনশাআল্লাহ। আর সফলতার জন্য নির্বাচনী প্রচারনা শুরু হলে প্রতিটি ভোটারদের কাছে দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিতে হবে। দেশের উন্নয়নে, কুষ্টিয়ার উন্নয়ন, জনগণের কল্যানে ধানের শীষের বিকল্প নেই। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলো, আমরা সহ দেশের ১৮ কোটি মানুষ তার সুস্থতার জন্য দোয়া করেছিলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমাদের মেনে নিতে হবে, জন্ম মানেই মৃত্যু। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।