কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৩

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ৩.৯ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর সৌদিপাড়া এলাকার মৃত শুকুর মন্ডল’র ছেলে নজরুল (৪০) এবং সোনাতলা এলাকার মৃত মোন্তাজ মন্ডল’র ছেলে রিন্টু মন্ডল (৩৭)।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সন্ধ্যা ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ইসলামপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩.৯ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।