কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ যেসব আওয়ামী লীগের নেতারা আটক হয়েছে তারা যেন কিয়ামতের আগ পর্যন্ত মুক্তি না পায় : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ তোকির আহমেদ। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর তিনটায় ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার শিক্ষার্থীরা।

এর আগে শহরের সাদ্দাম বাজার মোড় থেকে শোক র‌্যালি বের করে পরে র‌্যালিটি শহরের মজমপুর মোড় হয়ে এন এস রোড সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে এ সময় আন্দোলনে ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা।

এ ছাড়া আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। শহীদি মার্চ কর্মসূচীতে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ তোকির আহমেদ বলেন, কুষ্টিয়া ছাত্র আন্দোলনের সময়  সাধারণ ছাত্রদের উপর যে গুলি বর্ষণ হয়েছে তা হাই কমান্ডের অর্ডারে হয়েছে আর এই হাই কমান্ড হচ্ছে মাহাবুবুউল হক হানিফ, সদর উদ্দিন খান, আজগর আলী এসব দুষ্কৃতিকারীদের নির্দেশে কুষ্টিয়াতে ছাত্রদের উপর নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে।

আন্দোলনকারীরা আহ্বান জানান যেন এইসব আওয়ামী লীগের নেতাদের দ্রুত বিচারের আয়তায় আনা হয় এবং যেসব আওয়ামী লীগের নেতারা আটক হয়েছে তারা যেন কিয়ামতের আগ পর্যন্ত মুক্তি না পায়। তিনি আরো বলেন যে সকল আইনজীবী আওয়ামী লীগ নেতাদের জামিন ও মুক্তির জন্য যাবে সে সকল আইনজীবিদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।