কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৫, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ জুন) বিকেলে মিরপুর রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দিক নির্দেশনায় সুবেদার মো. এ কে এম আলম খানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় মালিক বিহীন অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।