নিজ সংবাদ ॥ বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে গতকাল শনিবার (৯ মার্চ) সকালে শহরের মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় উক্ত লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, এই স্বৈরাচারী সরকার বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে প্রমান করেছে তারা পুঁজিবাদীদের সরকার, সাধারণ মানুষের না। এভাবে চলতে থাকলে দেশে দ্রুত দুর্ভিক্ষ দেখা দেবে। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আশরাফ পিন্টু, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মিয়ারুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান লাল, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক শাহনেওয়াজ সুমন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
