বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর ২১ নং ওয়ার্ডে ফকির আতর শাহ’র ৫৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের মোল্লাতেঘরিয়া ফকির আতর শাহ’র মাজার প্রাঙ্গনে এলাকায় প্রথম দিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ রানা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন,
পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য আমিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে নিবেদন করেন, মাহফুজুর রহমান মাহফুজ, সরোয়ার হোসেন, রেজাউল ইসলাম, মেঘনা বীজ ভান্ডারের কাশেম আলী, জালাল উদ্দিন। এতে সার্বিক সহযোগিতা করেন, ফকির আতর শাহ’র ভক্তবৃন্দ ও এলাকাবাসী। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ, সমাজকে সুন্দর, সুষ্ঠু ভাবে পরিচালিত করার স্বপ্ন দেখেছিলেন।
ঠিক একইভাবে ফকির আতর শাহ একই কাজ করেছিলেন। উনারা যে সমস্ত ভালো কাজ করেছেন, যে ভাবে সমাজকে দেখতে চেয়েছেন, সমাজের অসংগতিগুলোকে দুর করে সমাজকে সুন্দর ভাবে পরিচালিত করার স্বপ্ন দেখেছেন, আমরা যদি সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে গড়তে পারবো এবং সমাজকে সুন্দর, সুষ্ঠুভাবে গঠন করতে পারবো। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষা নিয়ে সমাজকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
