র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন গাড়াবাড়িয়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২.৮০০ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পল্টু মিয়া (৩৮), মেহেরপুর জেলার গাংনী থানার গাড়াবাড়িয়া গ্রামের মোঃ হামেদ আলী ছেলে। অপর গ্রেফতারকৃত রাজু আহম্মেদ (৪৭), রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজপাড়ার মৃত নেকবার আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
