রবিবার (১৪ই জানুয়ারি) দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়া সদর থানাধীন জাহাঙ্গীরের ছেলে সুজন (২৫) নামের একজনকে মাদক সেবনের অপরাধে হরিশংকরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে সুজন কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর আরেকটি অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন মাঠপাড়ার মকবুল হোসেনের ছেলে ইউনুস (৪৫) কে একই অপরাধের সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়।
