নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া শাখার আয়োজনে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের বাবর আলী রেলগেটে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কেন্দ্রীয় কৃষক দলের সমবায় বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম মাসুদ, জেলা বিএনপির সদস্য আবু তালেব, শহর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি,
জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য এ্যাড. আব্দুল হান্নান, জেলা কৃষকদলের সদস্য এ্যাডভোকেট মো. খাইরুজ্জামান খাইরুল, আনিসুজ্জামান নয়ন, আরিফুল রহমান পিকলু, শাহিন আলী, জনি, বাবুল, সান্টু আলী,আঃ খালেক, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক খন্দকার মমিনুল ইসলাম কাজিম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, কুমারখালী উপজেলা কৃষক দলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আব্দুল মজিদ, দৌলতপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, সিনিয়র যুগ্ম আহবায়ক সুরাইয়া আক্তার কাজলি, সদস্য সচিব রুহুল আলম, খোকসা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিক মন্ডল, মিরপুর উপজেলা কৃষক দলের নেতা জিল্লুর রহমান বাপ্পি, হামিদুল ইসলাম, তন্ময় কুমার দেবনাথ, মিনহাজ উদ্দিন, সোহেল রানা ডাঃ রাজু আহম্মেদ, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল সহ কুষ্টিয়া জেলার অধীন কৃষকদলের সকল ইউনিট সমুহের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কৃষক দলের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
