কুষ্টিয়ায় চাটার্ড লাইফ ইন্সুরেন্স’র বিজনেস মিটিং অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় চাটার্ড লাইফ ইন্সুরেন্স’র বিজনেস মিটিং অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় চাটার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসির ইয়ার অপেন-২০২৫ বিজনেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া চাটার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসির সেলস এড়িয়া অফিস কতৃক আয়োজিত গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সকাল দশটায় শহরের ৫ রাস্তার মোড় ইন্সুরেন্স কার্যালয়ে বিজনেস মিটিং অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সেলস অফিসের ইউনিট ম্যানেজার রুবিনা আক্তারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সেলস এরিয়া অফিসের সিনিয়র সেলস ম্যানেজার কামরুজ্জামান বিপ্লব। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদউল্ল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মাহামুদুল হক, এ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ফরিদপুর মোশারফ হোসেন। এসময় কুষ্টিয়া চাটার্ড লাইফ ইন্সুরেন্স এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসময় বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চাটার্ড লাইফ ইন্সুরেন্স কাজ করে যাচ্ছে। একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়তে সরকারের পাশে থেকে অগ্রণী ভূমিকা রাখতে চাটার্ড লাইফ বদ্ধপরিকর। দেশে হাজারও বেকারত্ব থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছে চাটার্ড লাইফ। স্বর্ণিভর বাংলাদেশ গড়তে নতুন নতুন কর্মপরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাচ্ছে চাটার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি।