কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় চাঁদা চেয়ে চরমপন্থীদের চিঠি 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কয়েকটি গ্রামে চরমপন্থীদের নামে চাঁদা দাবির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই মাসে কুর্শা, ইশেলমারী, পুটিমারী ও ভেদামারী গ্রামের অন্তত ৩০টি পরিবারের কাছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে।চিঠি দিয়ে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুটিমারী গ্রামের একটি বাড়ি প্রায় দুই মাস ধরে তালাবদ্ধ রয়েছে। পরিবারের সদস্যরা নিরাপত্তার কারণে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ওই বাড়ির দরজায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে চিঠি রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। এরপর চিঠি আসে ইশেলমারী বাজার কামিটির সভাপতি আনোয়ার হোসেনের কাছে। এভাবে আরও অন্তত ১২ জনের কাছ থেকে বিভিন্ন অংকের চাঁদা দাবি করা হয়। গত দুই মাসে এমন চিঠি পেয়েছে কুর্শা, ইশেলমারী, পুটিমারী এবং ভেদামারী গ্রামের কমপক্ষে ৩০টি পরিবার। এতে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মিরপুর উপজেলা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চাঁদা দাবির ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের নিরাপত্তায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, চাঁদা দাবির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তাদের ভাষ্য, একসময় মিরপুরের এসব এলাকায় চরমপন্থীদের তৎপরতা থাকায় নতুন করে এমন ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর