খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই জুলাই ২০২৬, ১:৩৫ এএম

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় আস্থা ফিড ব্যবহারে সফলতা, আসবে খামারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় দিনব্যাপী খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) দুপুর বারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২০ জন খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের টেকনিক্যাল হেড ডা. শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ৮ মাইল এলাকার আলিম পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী আনারুল ইসলাম (সুজন)। কর্মশালায় বক্তারা আধুনিক পোল্ট্রি খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালা শেষে উপস্থিত সকল খামারির মাঝে খাবার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, খামারিদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং নিরাপদ ও লাভজনক পোল্ট্রি উৎপাদনে উৎসাহিত করাই এ ধরনের কর্মশালার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য