কুমারখালীতে লেডিস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে লেডিস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী লেডিস ক্লাবের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। গত মঙ্গলবার (২৬ মার্চ ) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অফিসার ক্লাবে সভা অনু্ষ্িঠত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জান্নাতুন নাহার। কুমারখালী লেডিস ক্লাবের সভাপতি হাফসা নাসরিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সহ সভাপতি উম্মে নাহিদা, সদস্য মেরিনা আক্তার মিনা, ফেরদৌস নাজনীন, জহুরা খানম, পপি সরকার, হামিদা পারভিন প্রমূখ।