কুমারখালীতে মাদ্রাসার পাশের অবৈধ ভাটা গুড়িয়ে দিলেন আদালত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মাদ্রাসার পাশের অবৈধ ভাটা গুড়িয়ে দিলেন আদালত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২৩

বৈধ কাগজপত্রাদি না থাকা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে (মাদ্রাসা) অবস্থিত হওয়ার অভিযোগে কুমারখালী উপজেলার সাহেব ব্রিকস নামের একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে মাদ্রাসার পাশের অবৈধ ভাটা গুড়িয়ে দিলেন আদালত

কুমারখালীতে মাদ্রাসার পাশের অবৈধ ভাটা গুড়িয়ে দিলেন আদালত

কুমারখালীতে মাদ্রাসার পাশের অবৈধ ভাটা গুড়িয়ে দিলেন আদালত

এসময় ভাটার মালিক নুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কাঁচা ইট ধ্বংস ও এক সপ্তাহের মধ্যে সকল স্থাপনাদি সরিয়ে নেওয়া হবে, এই মর্মে মুচলেকা দিয়েছেন ভাটা মালিক।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার চড়াইকোল সোন্দাহ এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস ও অন্যান্য কর্মচারীগণ এবং পুলিশ উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ কাগজপত্রাদি ছাড়াই সোন্দাহ মাদ্রাসার প্রায় ৫০০ মিটারের মধ্যে ড্রাম চিমনি দিয়ে অবৈধভাবে চলছিল সাহেব ব্রিকসের কার্যক্রম। জেলা প্রশাসনের লিখিত নির্দেশে শুক্রবার সকাল ১১ টার দিকে ওই ভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভাটা মালিককে ৫০ টাকা জরিমানা করা হয়। সেইসাথে কাঁচা ইট ধ্বংস করা হয়, ড্রাম চিমনী ভেঙ্গে দেয়া হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হবে, এই মর্মে মুচলেকা নেওয়া হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের লিখিত আদেশে অবৈধ ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। এছাড়াও সাতদিনের মধ্যে সকল সরঞ্জাম সরিয়ে নেওয়ার ব্যাপারে মুচলেকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: