কুমারখালীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৯, ২০২৪

মোশারফ হোসেন ॥ স্মার্ট ভূমিসেবায়, স্মার্ট নাগরিকএ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল শনিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪ চলবে ১৪ জন শুক্রবার পর্যন্ত।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয় এবং বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ((ভূমি) মো. আমিরুল আরাফাত এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।