কুমারখালীতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৩

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৯ বোতল ফেনসিডিল সহ আদালত আলী (৪২) কে গ্রেফতার করা হয়েছে। আদালত আলী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার উত্তর কয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

কুমারখালীতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর সকাল সাত টার সময় কুমারখালী থানাধীন উত্তর কয়া গ্রামের মৃত আব্দুল করিম শেখের, বাড়িতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আদালত আলীর শয়ন কক্ষে চৌকির নিচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ১৯ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয। এই বিষয়ে আসামি আদালত আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সাণীয় ক্রমিক নং ১৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং ২৯ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৩ ইং।