কুষ্টিয়া কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নে পারিবারিক পূর্ব শত্রুতার কারণে নতুন দোকান ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে যোতপাড়া গ্রামের আব্দুর মতিন মোল্লার ছেলে মাসুদ রানার (২৪) এর নতুন দোকান ঘর ভাংচুর করে তার প্রতিপক্ষের লোকজন।

এই সময় মাসুদ রানাকেও আহত করার অভিযোগ উঠে। মাসুদ রানা বলেন, আমাদের বাব দাদার সম্পত্তি উপর একটি দোকান ঘর নির্মাণ করি। কিন্তু সেই দোকান টি ভেঙ্গে দিয়েছে আলম মোল্লা, জালাল মোল্লা এবং হিলাল মোল্লা। এটা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে করা হয়েছে, আমি এই ঘটনায় বিচার চাই। অভিযুক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, যে সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করা হয়েছে হয়। সেটা পারিবারিক সম্পত্তি, তারা একা দখল করতে পারে না। তবে দোকান ঘর ভেঙেছে কারা আমরা জানি না। এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম আকিব বলেন, এই বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
