কুমারখালী প্রতিনিধি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পরিকল্পনা হয়। সে সময় আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য সৈয়দ মাছ উদ রুমী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আপনারা বার বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে আমাকে ঋণী করেছেন। আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) দিন ব্যাপী কুমারখালীর বাগুলাট, চাঁদপুর ও পান্টি ইউনিয়নে গণসংযোগ কালে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমার খানা থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব এডভোকেট শাতিল মাহমুদ, বিএনপি নেতা অধ্যক্ষ নবাব আলী, খন্দকার শামসুদ জাহিদ, মীর মমিনুর রহমান সুজন, গোলাম হাফিজ পিপুল, রফিকুল ইসলাম বাবলু প্রমূখ।
