কুষ্টিয়া কুমারখালীতে প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পৌর ৯ নং ওয়ার্ডের খয়েরচারা প্রতিবন্ধী সংগঠনের অফিসে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ, উপলক্ষে আলোচনা সভায়, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিশু উনয়ন সংস্থার সাধারণ সম্পাদক তসলিমা শিল্পী, এস এস সি ব্যাচের রেজয়ান, ইন্দিরা, মাহবুবুল, আলোচনা সভা পরিচালনায় ছিলেন মোঃ হাসান আলী। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় দুই জনকে সেলাই মেশিন ও প্রায় অর্ধশত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
