কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে উপজেলাতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিঃ ভূমি আমিরুল আরাফাত, কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব, উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, আর এম ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এস এম সাঈদ সাকিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। এ সময় কুমারখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
