ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই, কুষ্টিয়া’র আহবায়ক কমিটি গঠিত
বিপুল উচ্ছাস ও উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই, কুষ্টিয়া গঠিত হয়েছে। সম্প্রতি কুষ্টিয়া শহরের একটি রেস্টুনেন্টে এই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই, কুষ্টিয়া’র আহবায়ক কমিটি গঠিত
সর্বসম্মতিক্রমে কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক ছাত্র, বিশিষ্ট লেখক ও গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান। কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বেসিক ব্যাংক ব্যবস্থাপক আব্দুস সালাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও কুষ্টিয়া বারের সাবেক সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী দেওয়ান মাসুদ করিম মিঠু।
সদস্য নির্বাাচিত হয়েছেন- কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস খান ও আব্দুল মালেক, দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আকরাম হোসেন, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুল করিম, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নাজমুন্নাহার, সাবেক ছাত্র নেতা আফজাল হোসেন শিশির, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া ফারজানা মহুয়া, সাবেক ছাত্রনেতা সজিবুল ইসলাম সজিব, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী প্রীতম মজুমদার।
![]()
