কুমারখালীতে শহীদ আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শহীদ আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩, ২০২৩
কুমারখালীতে শহীদ আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

২০১৯ সালে নিহত আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন হল কুমারখালীতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের নামে তার নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গাতে একটি মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

কুমারখালীতে শহীদ আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কুমারখালীতে শহীদ আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কুমারখালীতে শহীদ আবরারের নামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

 

শুক্রবার (৩ মার্চ) বিকেলে শহীদ আবরার ফাহাদের নিজ পৈতৃক ভিটায় এই মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

স্থানীয় আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজুর তত্ত্বাবধানে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহীদ আবরারের বাবা মোঃ বরকতুল্লাহ,দাদা গফুর বিশ্বাস, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক,উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর-রশীদ হারুন,কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা রাসেল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

শহীদ আবরার জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে একই ইউনিয়নের গট্টিয়া ফোরকানিয়া মাদ্রাসা উদ্বোধন করেন এম,পি জর্জ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম,পি জর্জ বলেন, শহীদ আবরারকে আমরা আর ফিরে পাবো না,তবে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাদের বিচার এই বাংলার মাটিতে খুব দ্রুত সময়ের মধ্যেই হয়েছে যা নজিরহীন। যেকোনো অপরাধী সে যে দল বা গোষ্ঠীরই হোক না কেন তাদের কোন ক্ষমা নেই।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উল্লেখ্য বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়৷ সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট, নিষিদ্ধ হয় বুয়েটে ছাত্র রাজনীতি। এ ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: