আফ্রিকায় কুষ্টিয়ার প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আফ্রিকায় কুষ্টিয়ার প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৪

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিম নামে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের গ্রুট শুউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবাসী আব্দুল হালিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের মৃত লালন কোম্পানির ছেলে।

আফ্রিকায় কুষ্টিয়ার প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

প্রবাসী হালিমের ভাই মিজানুর রহমান জানান, শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিমের জানাজা হবে। এবং ভাইয়ের শেষ ইচ্ছা অনুযায়ী কেপটাউনে তার দাফন হবে। সে দীর্ঘদিন আফ্রিকায় পরিবারসহ বসবাস করতেন। সেখানে তিনি ব্যবসা করতেন। এ ছাড়াও তিনি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আফ্রিকা প্রবাসী শেখ আরিফুর রহমান নামে এক বাংলাদেশি বলেন, প্রবাস জীবনে আব্দুল হালিম আমাদের অভিভাবক ছিলেন। তিনি আফ্রিকায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।