ভোটারদের প্রার্থী সম্পর্কে ভাল-মন্দের চুল চেরা বিশ্লেষন ও সকল প্রচার-প্রচারণা তফশীল অনুযায়ী প্রচার-প্রচারণা বুধবার শেষ হয়েছে। সকল অপেক্ষার পালা শেষ।

আজ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্য্য নির্বাহী পরিষদের ২০২৩-২০২৪ বর্ষের সাধারণ নির্বাচন। জেলা আইনজীবী ভবনের হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রে।
প্রার্থীদের নানান রঙের ফ্যাস্টুন ব্যানার আর নিজ নিজ প্রচার ক্যাম্পের সাজ-সজ্জায় ছেয়ে গেছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যালয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের মেয়াদী কমিটির সাধারণ নির্বাচনকে কেন্দ্র মহা সমারহে এবং উৎসব উদ্দিপনার ও আনন্দমুখর পরিবেশে প্রার্থীরা চালিয়েছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ভোটারদের ধারনা করছেন।
নির্বাচনে ৪২৮ জন ভোটার তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করবেন। আজ সেই মাহিন্দ্রক্ষণ। নির্বাচনে কারা জয়-যুক্ত হয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আসছেন তা নিয়ে সরগরম আদালতপাড়া এবং সেদিকেই চেয়ে আছেন কুষ্টিয়া জেলাবাসী। নির্বাচন কমিশন সুত্র নিশ্চিত করেছেন এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য ও সম্মানীয় বর্তমান সভাপতি এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড.নুরুল ইসলাম দুলাল।
অন্যদিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক নেতা সিনিয়র আইনজীবী এ্যাড.হারুনুর রশিদ। তিনি গতবার নির্বাচনেও একই পদের প্রার্থী ছিলেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জনপ্রিয় তরুণ ও মেধাবী আইনজীবী, কুষ্টিয়া জজ আদালতের নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মোঃ মেহেদী হাসান সিদ্দিকি, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোঃ আবু সাঈদ ও এ্যাড.কামরুল ইসলাম খোকন।

সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড.আব্দুল ওয়াদুদ, এ্যাড.তানজিলুর রহমান এনাম। সহ-সভাপতি পদে এ্যাড.শামসুজ্জামান মনি ও এ্যাড. এস,এম মনোয়ার হোসেন মুকুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন টুকু ও হাসান রাজ্জাক রাজু। কোষাধাক্ষ পদে এ্যাড. তোফাজ্জেল হোসেন ও এ্যাড. এস এম শাতিল মাহমুদ। গ্রন্থগার সম্পাদক পদে এ্যাড. সোহেলী পারভীন ঝুমু, ও এ্যাড.ওয়ালী-উল-বারী। সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. আব্দুস সাত্তার (শাহেদ) ও এ্যাড.শামীম হোসেন। দপ্তর সম্পাদক পদে এ্যাড.আব্দুল্লাহ আল মামুন (মোহন) ও এ্যাড.মোস্তাফিজুর রহমান। সিনিয়র সদস্য পদে এ্যাড.আবু আজম, এ্যাড.কাজী সিদ্দিক আলী, এ্যাড. নিজাম উদ্দিন (২), এ্যাড. রাজীব আহসান রঞ্জু, এ্যাড.আকতারুজ্জামান (আক্তার), এ্যাড.মফিল উদ্দিন মন্ডল ও এ্যাড. রিফাত জাহান মুন্না। জুনিয়র সদস্য পদে এ্যাড. জমিরন খাতুন, এ্যাড.আব্দুর রাজ্জাক, এ্যাড. মোকাদ্দেস আলী এ্যাড. উজ্জল হোসেন ও এ্যাড.সাইফুর রহমান (সুমন), চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
অতি অল্প সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপের আমেজ বয়েছে কুষ্টিয়ার আদালত পাড়ায়। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা করেছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। অন্যান্য নির্বাচনের তুলনায় আইনজীবী সমিতির নির্বাচন কিছুটা ভিন্ন কারণ এই নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে ভোটারগন সবাই শিক্ষিত এবং সচেতন আর তাই তারা তাদের নেতা নির্বাচনে কখনই ভুল করেন না বলে ধারণা করা হয়। অতীতের নির্বাচনগুলিতে প্রার্থীরা কি কি উন্নয়ন করেছেন আর কি কি উন্নয়ন করতে চান তা নিয়েই আলোচনা করেন একে অপরের সাথে। কিন্তু এবারের নির্বাচনে আলোচনার পাশাপাশি সমালোচনায়ও সরগরম ছিল কুষ্টিয়ার আদালত পাড়া।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন-সিনিয়র আইনজীবী এ্যাড.আব্দুল মোতালিব। তার সাথে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবি এ্যাড.আশরাফ হোসেন ও এ্যাড.মঞ্জুরুল আলম (সান্নু) ।
