কুমারখালীতে এন আই আনছার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে এন আই আনছার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৬, ২০২৬

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমারখালী এন. আই আনছার ফাউন্ডেশন-এর উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে শেরকান্দি নুরুল টেক্সটাইল চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ২৫০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দের পরিবেশ লক্ষ করা যায়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.আই. আনছার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. জাকারিয়া আনছার মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বুলবুল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ স্বত্বাধিকারী , আব্দুর রফিক বিশ্বাস ,বিশিষ্ট সমাজসেবক ও এন.আই. আনছার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আব্দুল হাই মাখন প্রামাণিক প্রমুখ।