বিশেষ প্রতিনিধি ॥ পরিচ্ছন্ন ও সবুজায়ন নগরী গড়ে তুলতে ক্লিন কুষ্টিয়া’ গ্রিণ কুষ্টিয়ার অবিরাম পথচলা। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সার্বিক তত্বাবধানে স্বেচ্ছাসেবী এইরসামাজিক সংগঠনটি গত ২০২৪ সালের নভেম্বর মাসে পরিচ্ছন্ন ও সবুজায়ন নগরীর লক্ষ্যে কাজ করে চলেছেন। ইতিমধ্যে কুষ্টিয়া শহরের কয়েক কিলোমিটার মহাসড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া’ গ্রিণ কুষ্টিয়া’র উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার শত ব্যস্ততার মধ্যে থেকেও এ সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে নিয়মিত গাছের পরিচর্যা করেন। কাক ডাকা ভোরে প্রতিনিয়ত প্রকৌশলী জাকির হোসেনকে দেখা যায় ঝাড়ু হাতে শহর পরিষ্কার করছেন, আবার গাছের যত্ন নিচ্ছেন। এছাড়া মানুষকে উদ্বুদ্ধ করছেন।
শনিবার (২ মে) কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার এক বার্তায় বলেন, “সবাই মিলে কাজ করি, আপন শহর নিজে গড়ি। তিনি বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ এবং গাছের যত্ন নেওয়া কর্মসূচির মাধ্যমে শহরকে আরও সবুজ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্লিন কুষ্টিয়া’ গ্রিণ কুষ্টিয়া’র স্বেচ্ছাসেবী তরুণ প্রজন্মের অংশগ্রহণ এই কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে। তিনি আরো বলেন, নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে আমরা নিয়মিত ভাবে বিভিন্ন আলোচনায় নগরীকে পরিচ্ছন্ন ও সবুজায়নের বিষয়ে অবগত করে থাকি। তিনি আশা প্রকাশ করেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কুষ্টিয়াকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম নিয়মিত চালু থাকলে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি জনস্বাস্থ্যও উন্নত হবে।
