টুকুর দাফন ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

টুকুর দাফন ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

ফিলিপনগর চরাঞ্চলের ত্রাস সন্ত্রাসী টুকু বাহিনীর প্রধান

 

 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর চরাঞ্চলের আলোচিত সন্ত্রাসী বাহিনী “টুকু বাহিনী-এর প্রধান টুকু গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ভোররাতে অসুস্থতাজনিত কারণে মারা যান। তবে তাঁর মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় সূত্র জানায়, টুকু ফিলিপনগরসহ আশপাশের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিতেন।

তিনি ফিলিপনগরের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামী। এছাড়াও ঈশ্বরদীর নিজ বাড়ির পাশের প্রতিবেশী এক বৃদ্ধ হত্যা মামলার পিবিআই তদন্তাপ্রাপ্ত আসামী হিসেবেও টুকর নাম সহ তাঁর আপন ছোট ভাই তছিকুল সাগর রয়েছেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর টুকু ও তাঁর সেকেন্ড-ইন-কমান্ড গিট্টু সোহাগের নেতৃত্বে চরাঞ্চলে চাঁদাবাজি, জবরদখল,সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাচেষ্টা ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। এ কারণে ফিলিপনগরসহ আশপাশের চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।

তবে গিট্টু সোহাগ বিগত ৩ মাস পূর্বে র‌্যাব কর্তৃক অস্ত্র সহ গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। গিট্টুর নামে হত্যা, দস্যুতা, মাদক, চাঁদাবাজি, দস্যুতা, অপহরন মামলা সহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চারা বটতলা এলাকায় টুকুর বাড়িতে সকাল থেকেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই সেখানে দাফনের বিরোধিতা করেন এবং মরদেহ বেশিক্ষণ এলাকায় রাখতে দেননি বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে ফিলিপনগর স্থানীয় সূত্রে জানাগেছে, সন্ত্রাসী তরিকুল ইসলাম টুকুর জন্মস্থান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে লাশ আনা হলে স্থানীয় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ও ঘৃনা প্রকাশ করেছে।