কুমারখালীতে সড়ক দূর্ঘটনায় চালক আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সড়ক দূর্ঘটনায় চালক আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়ানমোড় এলাকায় মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কুমারখালীর ময়ান মোড় নামক স্থানে একটি প্রাইভেট কার ও স্যালোইঞ্জিন চালিত করিমনের সামনা সামনি সংর্ঘষ হয়।

এতে করিমন চালক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সামনের দিক থেকে আসা স্যালো ইঞ্জিন চালিত করিমন গাড়িকে সাইড দেওয়ার সময় প্রাইভেটকারের সামনের একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে এই দূর্ঘটনা ঘটে।