কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

05 24 দৌলতপুরে বন্যা আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

দৌলতপুরে বন্যা আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে গত জুলাই মাসে কয়েক দফা পদ্মা নদীতে পানি বৃদ্ধি পায়। আগস্টের মাঝামাঝিতে পানি কিছুটা কমতে শুরু করে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পুনরায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন নদী ঘেঁষা উপজেলার চার ইউনিয়নের পদ্মাপাড়ের মানুষ। ইতোমধ্যে চরের […]
Read more
04 25 ভেড়ামারার ৪টি ইউনিয়নের পদ্মাপাড়ের মানুষ আতঙ্কে দিনযাপন   

ভেড়ামারার ৪টি ইউনিয়নের পদ্মাপাড়ের মানুষ আতঙ্কে দিনযাপন   

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৪টি ইউনিয়নের পদ্মাপাড়ের মানুষ আতংকে মধ্যে দিনযাপন করছে। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে নিম্ন অঞ্চলের ফসল তলিয়ে গেছে। গত রোববার দুপুর পর্ষন্ত ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মার পানি বিপদ সীমানার নিচে রয়েছে। প্রমত্তা পদ্মা নদীর তীব্র ভাঙনে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হুমকির মুখে রয়েছে। পদ্মা নদীর ভাঙন […]
Read more
01 24 ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপিত

ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপিত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। পূজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য প্রার্থনা এবং বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা। গতকাল সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় ইবি থানা সংলগ্ন মাঠে বিশ্ববিদ্যালয় পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে পূজা আয়োজিত হয়। এসময় ইসলামী […]
Read more
12 13 কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামীর মতবিনিময়

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জামায়াত ইসলামীর নেতারা। গতকাল রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর কুষ্টিয়া প্রেস ক্লাবে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা মাজহারুল হক মমিনের সঞ্চালনায়, এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমীর ও সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, সেক্রেটারি সুজাউদ্দিন […]
Read more
14 6 সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি ॥ ঢাকায় সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখা এবং তাদের মুক্ত করতে যাওয়া শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে যেকোন অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার (২৫ আগস্ট) রাত ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড়ে শিক্ষার্থীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল […]
Read more
13 10 সুন্দর সুস্থ-মাদক মুক্ত মিরপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই: গোলাম কিবরিয়া

সুন্দর সুস্থ-মাদক মুক্ত মিরপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই: গোলাম কিবরিয়া

মিরপুর প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নির্দেশনায় মিরপুর পৌর যুবদল এর উদ্যেগে গতকাল রবিবার (২৫ আগষ্ট) সকালে মিরপুর পৌর-যুবদলের সেক্রেটারি গোলাম কিবরিয়া মিরপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের আগামীতে সুন্দর ও ডিজিটাল মিরপুর গড়ার […]
Read more
11 18 কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি ॥ ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সদর শাখা খেলাফত যুব-মজলিস। গতকাল রবিবার (২৫ আগস্ট) আসর নামাজ শেষে কুষ্টিয়ার বড় বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়, পরে শহরের ৫ রাস্তার মোড়ে (বর্তমান শহিদ চত্বর ) এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও  দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। এতে আলেম সমাজ সহ […]
Read more
10 19 বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষককে উপাচার্য হিসেবে চেয়ে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন 

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষককে উপাচার্য হিসেবে চেয়ে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন 

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন শিক্ষককে উপাচার্য হিসেবে চেয়ে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ইবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন, এমন গুজবের প্রেক্ষিতে তারা এই কর্মসূচীতে নেমেছেন। গতকাল রবিবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল শুরু […]
Read more
09 20 বন্যার্তদের সহায়তায় মাঠে ইবির অর্ধশত বিভাগ ও সংগঠন

বন্যার্তদের সহায়তায় মাঠে ইবির অর্ধশত বিভাগ ও সংগঠন

ইবি প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের সহায়তায় দেশব্যাপী গণত্রাণ সংগ্রহের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আর্ত-মানবতার সেবায় অংশ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রায় অর্ধ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন, বিভিন্ন বিভাগ, শিক্ষক-কর্মকর্তারা এগিয়ে এসেছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে দুইটি দল বন্যার্তদের সহায়তায়  ত্রাণসামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছেছে। জানা যায়, আকস্মিক বন্যায় […]
Read more
08 20 পদত্যাগের হিড়িকে এবার যুক্ত ইবির ৬ হল প্রভোস্ট

পদত্যাগের হিড়িকে এবার যুক্ত ইবির ৬ হল প্রভোস্ট

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৬ টি আবাসিক হলের প্রভোস্টবৃন্দ। তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গতকাল রোববার (২৫ আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার […]
Read more
1 522 523 524 525 526 995

সর্বাধিক পঠিত