কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

06 মিরপুরে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ড

মিরপুরে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ড

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদন্ড দেন। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মিঠুন কবিরাজ (২৫)। সে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের রবিউল ইসলামের […]
Read more
03 কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। কুষ্টিয়া লাহিনী বটতৈল মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি […]
Read more
02 দৌলতপুরে তেলের গোডাউনে অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষতি

দৌলতপুরে তেলের গোডাউনে অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষতি

দৌলতপুর প্রতিনিধি ॥ জ্বালানী তেলের বড় মজুদে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুরে। এতে গুরুতর ভাবে দগ্ধ অন্তত ৩জন। টাকার ক্ষতি ছাড়িয়েছে কোটির ঘর। এমন ভয়াবহ দুর্ঘটনার আভাস জানিয়ে এর আগে মোটা দাগে খবর প্রকাশ হলেও কোনো সুরাহা আসেনি। অনিয়ম-অসতর্কতার সাথেই চলছে জ্বালানি তেলের মজুদ ও ক্রয়-বিক্রয়। নেই নিয়ম-নীতির কোনো তোয়াক্কা। গত বুধবার রাতে দৌলতপুর উপজেলার […]
Read more
07 25 বিভিন্ন অভিযোগে কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডিউ’কে সাময়িক বরখাস্ত

বিভিন্ন অভিযোগে কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডিউ’কে সাময়িক বরখাস্ত

নিজ সংবাদ ॥ আফরোজা আক্তার ডিউ প্রায় একযুগের বেশী সময় ধরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুলে শিক্ষক হিসাবে চাকুরীরত। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউকে সময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। চলতি অক্টোবর মাসের ১৭ তারিখে কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা স্বাক্ষরিত চিঠিতে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউকে […]
Read more
08 23 কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নিজ সংবাদ ॥ কুষ্টিয়াসহ আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জেলাগুলো হলো-জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছে। তিনি ২৩ আগস্ট […]
Read more
09 24 কুষ্টিয়ার বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তিতে ক্রেতারা

কুষ্টিয়ার বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তিতে ক্রেতারা

নিজ সংবাদ ॥ কোন ভাবেই হাতের নাগালে রাখা যাচ্ছে না নিত্য প্রয়োজীয় দ্রব্যের মূল্য। যার ফলে চাকুরী জীবি থেকে শুরু করে খেটে খাওয়া দিনমুজুরদের অবস্থা দিনকে দিন আরো খাপার হতে চলেছে। আয়ের সাথে ব্যয় কোন ভাবেই ঠিক থাকছে না। যা ফলে দিনে দিনে হতাশায় ভুগতে শুরু করেছেন নিন্ম আয়ের মানুষেরা। কুষ্টিয়ার বাজার গুলোতে গত সপ্তাহের […]
Read more
22 6 কুষ্টিয়ায় “ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র যাত্রা শুরু

কুষ্টিয়ায় “ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র যাত্রা শুরু

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন সরকারের উদ্যোগে ”ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র যাত্রা শুরু হয়েছে। ব্যতিক্রমধর্মী এই সংগঠনটি কুষ্টিয়া জেলা ব্যাপি পরিস্কার-পরিচ্ছন রাখতে ইতিমধ্যে নানামুখী কর্মসূচী হাতে হাতে নিয়েছে। ফেজ-১ এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচীর মধ্যে রয়েছে, (১) শিক্ষার পরিবশে ও মান উন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহন। ২। মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, […]
Read more
21 6 দৌলতপুরের জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত 

দৌলতপুরের জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত 

আশিক ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আল্লারদর্গা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার (৩০ অক্টোবর)  বিকাল ৫ টার সময়  উপজেলার আল্লারদর্গা বাজারের বয়েন মার্কেটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আল্লারদর্গা সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ হোসেনের সভাপতিত্বে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে […]
Read more
18 16 সকল ধর্ম মতের মানুষকে একসাথে নিয়ে বিএনপি এগিয়ে যাবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

সকল ধর্ম মতের মানুষকে একসাথে নিয়ে বিএনপি এগিয়ে যাবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া ও পাটিকাবাড়ি ইউনিয়নে বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, […]
Read more
Untitled 1 2 কুষ্টিয়ায়আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায়আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে হামিদ (৫০) ও নজরুল ইসলাম […]
Read more
1 450 451 452 453 454 995

সর্বাধিক পঠিত