বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলায় আইলচারা ইউনিয়নের ৪ রং ওয়ার্ডের সদ্য বহিস্কৃত যুবদল কর্মি হানিফ কবিরাজ (৩৫) ও তার অপর তিন ভাই সিদ্দিক কবিরাজ (৪২), ইদ্রিস কবিরাজ (৪০) এবং ইউসুফ কবিরাজ (৪৬) কে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাজচ্যুত করেছেন গ্রাম বাসি। তারা আইলচারা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের আমজাদ কবিরাজের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) এলাকার সমাজ প্রধান জনাব ইবাদত আলী কবিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে এলাকার মসজিদ, মাদ্রসা, ঈদগাহ, গোরস্থানের কমিটির সকল প্রকার পদপদবি থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়াও যুবদল কর্মি হানিফ কবিরাজ ও তার ভায়েরা মৃত্যুবরণ করলে সন্তেশপুর (ঘোষপাড়া) গোরস্থানে তাদের মাটি না দেয়ার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে যুবদল কর্মি হানিফ কবিরাজ ও তার ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজী, দখলবাজী, নির্যাতন, জুলুম ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারী) বটতৈল-পোড়াদহ সড়ক অবরোধ করে চাঁদাবাজী, দখলবাজী, নির্যাতন, জুলুম ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) যুবদল কর্মি হানিফ কবিরাজ ও তার তিন ভাই সিদ্দিক কবিরাজ, ইদ্রিস কবিরাজ এবং ইউসুফ কবিরাজের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১৯ লাখ টাকার চাঁদাবাজী মামলা করেন খাজানগরের চাউল ব্যবসায়ী ও ফ্রেস এগ্রোর মালিক হাজী ওমর ফারুক।
