রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, জেলা সরকারি গণগ্রন্থাগার এর সিনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ মনজুর আলম,সদর উপজলো কৃষি কর্মকর্তা রুপালী খাতুন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মোহাম্মদ জাকিউল আলম এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) জাহাঙ্গীর আলম বলেন, এক সময় আমাদের দেশের শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার একটি সুস্থ ও স্বাভাবিক অভ্যাস ছিল। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, ইতিহাস কিংবা জ্ঞানভিত্তিক বই পড়ার মাধ্যমে তারা নিজেদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে সেই বই পড়ার আগ্রহ আমাদের শিশুদের মধ্যে অনেকটাই কমে গেছে।
আমাদের কুষ্টিয়ায় একটি সুন্দর ও সমৃদ্ধ পাঠাগার রয়েছে। সেখানে মূল্যবান ও জ্ঞানসমৃদ্ধ অসংখ্য বই থাকলেও বাস্তবতা হলো। সেখানে পাঠকের উপস্থিতি খুবই কম।জেলা পর্যায়ের সম্মানিত শিক্ষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে অন্তত দুই ঘণ্টা বই পড়ার সুযোগ নিশ্চিত করা হোক।এটি হতে পারে লাইব্রেরিতে, পাঠাগারে অথবা শ্রেণিকক্ষেই একটি নির্দিষ্ট বই পড়ার সময় নির্ধারণের মাধ্যমে। বই পড়লে শিশুরা নানা অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, তাদের কল্পনাশক্তি ও ভাষাগত দক্ষতা বাড়বে। নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে উঠলে ধীরে ধীরে তারা নিজেরাই বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
